ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সম্প্রচারিত এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের কাছে দেরিতে অস্ত্র সরবরাহ কারণে কিয়েভের পরিকল্পিত পাল্টা হামলা বিলম্ব হচ্ছে। এদিকে, রাশিয়া মাইনসহ অধিকৃত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
কয়েকদিন আগে ইউক্রেনের বন্দর নগরী ওডেসাতে সিএনএন’র এরিন বার্নেটের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে জুনের শুরুতে চুড়ান্ত শুরুর অনেক আগে পাল্টা হামলা শুরু করতে চেয়েছিলেন। খবর এএফপি’র।
একজন দোভাষীর কাছে ধারনকৃত জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের যুদ্ধক্ষেত্রে কিছু অসুবিধার কারণে পাল্টা হামলা বিলম্বিত হয়েছে। সেখানে সবকিছুই ব্যাপকভাবে তলীয়ে দেখা হয়েছে।’ ‘আমি চেয়েছিলাম আমাদের পাল্টা হামলা আগে বাগে চালানো হোক। কারণ, সবাই বুঝতে পেরেছিল যদি পাল্টা হামলা বিলম্বিত হয় তাহলে আমাদের অঞ্চলের অনেক বড় অংশ বেদখল হয়ে যাবে।
তিনি বলেন, পাল্টা হামলার আগে মার্কিন এবং ইউরোপীয় নেতাদের তিনি সরবরাহের অভাবের ফলে আরও হতাহতের ঘটনা ঘটবে বলে জানান। তিনি বলেন, ‘আমাদের সমর্থনের নেতা হিসেবে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। তবে আমি তাদের পাশাপাশি ইউরোপীয় নেতাদের বলেছি যে, আমরা আমাদের পাল্টা হামলা শুরু করতে চাই এবং এর জন্য আমাদের সমস্ত অস্ত্র ও উপাদানের প্রয়োজন।
গত সপ্তাহে মার্কিন মিডিয়ার সাথে আরেকটি সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিও পশ্চিম থেকে প্রতিশ্রুত অস্ত্রের ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন।
জেলেনস্কি সিএনএনকে বলেন, তিনি বহুবার এফ-১৬ এর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat