ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ২২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে ব্যাংক-বীমা, অফিস-আদালত ও শেয়ারবাজার।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।
ফলে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আগামীকাল অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বীমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।
এদিকে, যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিসকার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে ঢাকা ছেড়েছে মোট ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat