ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৩৮৯৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
কারামুক্তি দিবস উপলক্ষে আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছায় সিক্ত করেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। 
এসময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাদ মাগরিব কলাবাগান ক্রীড়া চক্র মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।  
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।  
এদিকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। রোববার বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
এ সময়ে যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ ও হাবিবুর রহমান পবন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল ও মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat