ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ২১৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক চালু করায় জাতিসংঘ তাঁর ভূয়সী প্রশংসা করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়োয় পৌঁছে দিয়েছেন উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, তিনি (শেখ হাসিনা) কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছেন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাধারণ মানুষের জন্য চোখের উন্নততর চিকিৎসা প্রাপ্তির ব্যবস্থা রয়েছে।
শামসুল হক টুকু তাঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে পাবনার বেড়া উপজেলায় বৃশালিখায় নিজ বাসভবনে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য রোগী বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত চক্ষু ক্যাম্প’র উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বেড়ার বৃশালিখায় ডেপুটি স্পিকারের বাসভবনে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিজ’র (আশনা) উদ্যোগে এ ক্যাম্প পরিচালনা করা হয়। 
আশনা'র নির্বাহী পরিচালক মুসলিমা শামস্ বনির সভাপতিত্বে ও রুডো’র নির্বাহী পরিচালক মোঃ শামীম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক, বেড়ার পৌর মেয়র এ্যাডভোকেট আসিফ সামস্ রঞ্জন ও সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু । 
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat