ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৪৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে সর্বোচ্চ ২৮৯ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এদিকে এই বৃষ্টিতে নদনদীর পানি বেড়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার অনেক স্থান আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ভারী বর্ষণের সতর্কবার্তায় বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে আজ ১৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৮৯ মিলিমিটার) বর্ষণ হতে পারে। এই অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, যমুনা ও পদ্মা নদীর পানি বাড়ছে পাচ্ছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও পার্বত্য অববাহিকার স্থানসমূহে এবং দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকার অধিকাংশ স্থানে মাঝারী থেকে ভারী/অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার মুহুরী, হালদা, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালি, নাফ নদীর পানি স্তর সময় বিশেষে দ্রুত বাড়তে পারে এবং এ নদী অববাহিকাসমূহের কিছু নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
একসঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার অনেক স্থান আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
পাশাপাশি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড় মোখার প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কক্সবাজার সদর, রামু, টেকনাফ ও উখিয়া উপজেলার অনেক স্থান আকস্মিক বন্যা ও ভূমিধসের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat