ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৩
  • ৫৮৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক বিশ^কাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। টেস্ট ও ‘এ’ দলের কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে কোলি।
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কোলি। সিমন্স কোচের দায়িত্ব ছাড়ার ছয় মাস পর স্থায়ীভাবে লাল ও সাদা বলের ফরম্যাটের জন্য নতুন কোচ নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ।
আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু জাতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন স্যামি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট কোলির।
তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করেছেন স্যামি। তার নেতৃত্বেই ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত স্যামি। 
তিনি বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং উচ্ছ্বসিত। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব ফেলতে  পারবো।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি সেভাবেই দলকে এগিয়ে নিতে চাই। সাফল্যের জন্য মরিয়া থাকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে অবিরাম ভালোবাসা।’
টেস্ট দলের কোচ হয়ে কোলি বলেন, ‘জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করার পর ওয়েস্ট ইন্ডিজ  টেস্ট দলের প্রধান কোচ হতে পেরে আমি সম্মানিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat