ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৩৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশুবিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এবং মানুষ দেশীয় পোশাক ক্রয়ে উদ্বুদ্ধ হবে। তিনি বলেন, সময়োপযোগী ডিজাইন এবং মানসম্মত পোশাক  প্রস্তুত ও  বিক্রি হলে, তারা নিজেদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। তাদের তথ্য-প্রযুক্তি, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, ভালো উপকরন ও নিজস্ব সৃজনশীলতা দিয়ে পোশাকের ডিজাইন এবং মানসম্মত পোশাক তৈরি করতে হবে। প্রতিমন্ত্রী  আজ রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি  প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঈদ পুনর্মিলনী ও তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উদ্বোধন শেষে মেলার সকল স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পোশাক, গহণা, পাট জাতীয় পণ্য ও পিঠাপুলির বিক্রি ও প্রচারের লক্ষ্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ২১ জন নারী ও এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করবেন। যার মধ্যে রয়েছে দেশীয় পোশাক, গহনা, পাটজাত পণ্য, তৈজসপত্র, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও গৃহস্থলী পণ্য। মেলায় থাকছে শিশু একাডেমি প্রকাশিত বইয়ের স্টল। মেলা ১১ থেকে ১৩ মে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। বিনামূল্যে মেলায় প্রবেশ করা যাবে। এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের জন্য বায়োস্কোপ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার,শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটনপ্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat