ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওয়াজ-ঊর্বশী
বিজ্ঞাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পেলো একটি গেমিং ওয়েবসাইট। ওই সাইটটির বিজ্ঞাপনের প্রচার মুখ ছিলেন ঊর্বশী রাউতেলা এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাই নোটিশে এ দুজনের নামও উঠে এসেছে। 
সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে দাবি করা হয়েছে ২০১৫ সাল থেকে ব্যবহারকারীদের কাছে তাদের সাইট নাকি সব থেকে বিশ্বাসযোগ্য। সমাজমাধ্যমেও এই সংক্রান্ত বিজ্ঞাপন দিয়েছে তারা। কিন্তু এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।
ভারতের সেন্ট্রাল কনজ়িউমার প্রোটেকশন অথরিটি (সিসিপিএ) পাঠানো নোটিশে বিজ্ঞাপনে যা যা দাবি করা হয়েছে, তার সমর্থনে প্রযোজনীয় কাগজপত্র প্রমাণ-সহ চাওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে অবগত না থাকলে, কেন প্রচারকার্যে রাজি হলেন সে উত্তরও নোটিশে দিতে বলা হয়েছে নওয়াজ ও ঊর্বশীকে।
ভারতের কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রির থেকে আগেই একটি বিশেষ নির্দাশিকা জারি করা হয়েছিল। ওই নির্দেশিকার স্পষ্ট বলা হয়েছিল কোনো কোম্পানির বিজ্ঞাপনে কাজ করার আগে তার সত্যতার সমর্থনে প্রয়োজনীয় তথ্য যাচাই করে দেখে নিতে হবে। অবশ্য এ ক্ষেত্রে নওয়াজ এবং ঊর্বশী সেটা না করেই প্রচারে অংশ নিয়েছিলেন কি না, তা জানার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat