ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্ধার অভিযান
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে রোববার তুষার ধসে চারজন মারা গেছে ও দুইজন নিখোঁজ রয়েছে।কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
হাউট-সাভোই বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানায়, নিহতদের মধ্যে দুজন পর্বত গাইড রয়েছে। আর্মানসেট হিমবাহে তুষারধসে তারা প্রাণ হারায়।আল্পস পর্বতমালায় এখনো নিখোঁজ দুই ব্যক্তির উদ্ধার অভিযানে সাহায্য করতে সেখানে উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হয়েছে।ওই দপ্তর জানায়, সেখানে তুষারধসে এক ব্যক্তি সামান্য আহত হলেও অপর আটজন অক্ষত রয়েছে।তারা আরো জানায়, এই অঞ্চলে তুষারধসের ব্যাপারে ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেটিও’র কোন সতক র্বাতা ছিল না। তবে উষ্ণতা ও বাতাসের সংমিশ্রণে এই তুষারধস ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ টুইটারে লিখেছেন, ‘আমরা হতাহতসহ তাদের পরিবারের কথা ভাবছি।’তিনি আরো লিখেছেন, ‘বরফের মধ্যে আটকে পড়াদের খুঁজে বের করার জন্য আমাদের জরুরি পরিষেবাগুলোকে সচল করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat