ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ ২ জন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা। গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহরিয়ার মাহমুদ রনি ও কাজী মো. মহিউদ্দিন ডালিম। 
তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত পোনে ৯টায়  পল্লবীর বাউনিয়াবাদ কালসী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিািত্ততে জানা যায়, কয়েকজন ব্যক্তি অস্ত্র-গুলি বিক্রির জন্য বাউনিয়াবাদ কালসী মহাসড়কের পাশে একটি দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশেরে একটি টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সাথে নিজেদের জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat