ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৬
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই সন্তানের দুরারোগ্য রোগ। তাই হতাশাগ্রস্ত হয়ে গোটা পরিবার বিষপানে আত্মহত্যা করেছে। হায়দরাবাদের এই ঘটনার প্রায় দেড় দিন পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে চার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। খবর এনডিটিভির।

৯ বছরের নিশিকেত ও ৫ বছরের নিহাল। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল সতীশ এবং ভেদার। বেশ কয়েক বছর আগে নিশিকেতের একটি দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। তার চিকিৎসা শুরু হয়। কয়েক মাসের মধ্যেই একই উপসর্গ দেখা যায় নিহালেরও।

চিকিৎসকেরা জানান, নিহালও একই ব্যাধিতে আক্রান্ত। সেখান থেকে শুরু পরিবারের সমস্যা। দুই সন্তানের চিকিৎসা করিয়েও কোনো ফল না মেলায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন সতীশ ও ভেদা নামের দম্পতি।

হায়দরাবাদের কুশাইগুদা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্তানদের দীর্ঘ শারীরিক অসুস্থতার কারণেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন মা-বাবা। এক পর্যায়ে তারা সন্তানদের বিষ খাইয়ে দেন এবং তার পর নিজেরাও বিষপান করেন। কিছু ক্ষণের মধ্যেই চার জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত শুক্রবার রাতে ঘটলেও তারা খবর পান শনিবার দুপুরের পর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat