ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন আজ (২১ মার্চ)। তিন পেরিয়ে চার বছরে পা রাখলেন তাদের ছেলে। ২০২০ সালের ২১ মার্চ তারকা অভিনেত্রীর কোলজুড়ে এসেছিল বীর।
সোমবার দিনগত রাত ১২টা ১৩ মিনিটে ফেসবুকে বীরের পুরোনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান বুবলী। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি।
বুবলী আরও লেখেন, তোমাকে বুকে নেওয়ার পর কি যে শান্তি লাগছিল। স্বর্গের সুখ বুঝি এমনই হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা। কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।
সবশেষ নায়িকা লেখেন, তুমি আমার অক্সিজেন লক্ষ্মী মানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা। এর পরই জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোটিকন।
এদিকে মঙ্গবার (২১ মার্চ) দুপুরে শাকিব খান ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে ছবি দিয়ে লেখেন শুভ জন্মদিন বাবা।
এর আগে ১৯ মার্চ গণমাধ্যমে শাকিব খান বলেন, আগামী ২১ মার্চ আমার ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। আপনাদের সবাইকে দাওয়াত সেদিন আমার ছেলে জন্মদিন পালন করবো।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে বেবি বাম্পের ছবি পোস্ট করেন বুবলী। এরপর ৩ অক্টোবর শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat