ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-২১
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের ‘সংহতি ও অটুট সমর্থন’ জানাতে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার কিয়েভে ঝটিকা সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইউক্রেন সফরে সর্বশেষ জি-৭ নেতা হলেন কিশিদা এবং এ সফরে যাওয়ার জন্য তিনি ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন, কারণ আগামী মে মাসে জাপান এ গ্রুপের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।
তিনি বাববার বলেছেন, কিয়েভ সফর ‘বিবেচনাধীন’ রয়েছে।  এক্ষেত্রে নিরাপত্তা এবং লজিস্টিক চ্যালেঞ্জ একটি বড় বাধা ছিল বলে জানা গেছে।
কিশিদা সোমবার ভারতে ছিলেন এবং সেখান থেকে টোকিওতে ফিরে যাওয়ার আশা করা হলেও তিনি তা না করে পোল্যান্ডে যান। সেখান থেকে তিনি ইউক্রেনে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠেন বলে জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সফরকালে তিনি ‘ইউক্রেনের জনগণের সাহস ও উদ্যমের প্রতি শ্রদ্ধা’ এবং দেশটির জন্য জাপানের সংহতি ও অটুট সমর্থন ব্যক্ত করবেন।
পররাষ্ট্র  মন্ত্রণালয় আরো জানায়, বৃহস্পতিবার টোকিওতে ফিরে আসার আগে কিশিদা বুধবার সম্মেলনের জন্য পোল্যান্ডে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat