ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৩
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কারাগারে বন্দি রাশিয়ার ভিন্নমতাবলম্বী আলেক্সি নাভালনির বিষক্রিয়ার পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা চলচ্চিত্র ‘নাভালনি’ সেরা তথ্য চিত্রের জন্য অস্কার জিতেছে। খবর এএফপি’র।
কানাডিয়ান পরিচালক ড্যানিয়েল রোহারের এ চলচ্চিত্রকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একেবারে কট্টর প্রতিপক্ষ নাভালনির রাজনৈতিক উত্থান হিসেবে দেখা হয়। ২০২০ সালে সাইবেরিয়া সফরকালে তার শরীরে বিষাক্ত নার্ভ এজেন্ট ‘নোভিচক’ প্রয়োগ করা হয় এবং পরবর্তীকালে তদন্ত করে এ তথ্য পাওয়া যায়।
পুরস্কার হিসেবে স্বর্ণের মূতি গ্রহণ করার সময় রোহার দর্শকদের উদ্দেশে বলেন, এই পুরস্কারের সাথে সরাসরি সম্পৃক্ত ‘একজন ব্যক্তি আছেন যিনি আজ এখানে আমাদের সাথে উপস্থিত থাকতে পারেননি। আর তিনি হলেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি। তিনি বর্তমানে নির্জন কারাগারে রয়েছেন। এক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে চাই যে, আমরা তার কথাগুলো সঠিকভাবে তুলে এনেছি।’
তিনি আরো বলেন, ভøাদিমির পুতিন ইউক্রেনে অন্যায়ভাবে আগ্রাসন চালাচ্ছেন।
৪৬ বছর বয়সী নাভালনি তাকে বিষ প্রয়োগের পেছনে হাত থাকায় পুতিনকে দায়ী করেন। তিনি একটি অর্থ আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত দুই বছর ধরে মস্কোর বাইরে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি কারাগারে বন্দি রয়েছেন।
ইউলিয়া নাভালনায়া বলেন, ‘আমার স্বামী শুধুমাত্র সত্য কথা বলার জন্য কারাগারে আছেন। আমার স্বামী শুধু গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে রয়েছেন।’
২০২২ সালের জানুয়ারিতে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এ ছবি একটি ‘বাফটা’ জিতেছে।
এটি ‘অল দ্যাট ব্রেদস’, ‘অল দ্য বিউটি অ্যান্ড দ্যা ব্লাডশেড’, ‘ফায়ার অব লাভ’, এবং ‘এ হাউস মেড অব স্পিøন্টার’ সেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat