ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-২৩
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি ভ্যানগাড়ি দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটিতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে তাতে আগুন ধরে গেলে এসব মানুষ মারা যায়। সোমবার পুলিশ এ কথা জানিয়েছে।
দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষকরে সরকারি ছুটির দিনে।
পুলিশ কর্ণেল ইঙ্গিওস পোলদেজ জানান, ১২ জনকে বহনকারী ভ্যানটি উত্তর-পূর্ব আমনাত চারোয়েন প্রদেশ থেকে ব্যাংক অভিমুখে যাওয়ার সময় এটি মধ্য নাখোন রাতচাসিমা প্রদেশে শনিবার রাতে মহাসড়ক থেকে ছিটকে পড়ে আগুন ধরে যাওয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ইঙ্গিওস এএফপি’কে বলেন, দুর্ঘটনার পর এক ব্যক্তি জানালা দিয়ে বের হতে সক্ষম হলেও অন্য  সেখানে আটকা পড়ে এবং আগুনে পুড়ে মারা যায়।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ২০ বছর বয়সী থানাচিট কিংকাউ বলেন, তিনি দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। পরে যাত্রীদের চিৎকার শুনে তিনি জেগে উঠেন।
তিনি বলেন, ‘আমি ঘুম থেকে জেগে উঠে জানতে পারি যে, ভ্যানটি উল্টে গেছে। তবে কি হয়েছে তা আমি দেখতে পাইনি।’
‘দুর্ঘটনার পর গাড়িটির পেছন দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা পুরো ভ্যানে ছড়িয়ে পড়ে।’
তিনি আরো বলেন, ‘আমি গাড়ির জানালায় লাথি মারতে শুরু করি এবং একটি ছোট ছিদ্র দিয়ে বের হতে সক্ষম হই।’
‘এর পরপরই ভ্যানটি বিস্ফোরিত হয়।’
স্থানীয় উদ্ধারকারী দলের নিখোম সিউন নামের এক স্বেচ্ছাসেবক বলেন, ভ্যানটিতে আগুন ধরে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat