ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার কবিরহাটে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার কবিরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ কর্মসূচি উদ্বোধন করেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানান, প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুস্থ ও অসহায় শীতার্ত ব্যক্তিদের জন্য ১২হাজার শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সব ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের মাধ্যমে প্রকৃত অসহায় ব্যক্তিদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat