ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১৭
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায়  ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। আগের দিনও ৯ জনের করোনা শনাক্ত হয়। সেদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৪২। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৩৮।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।
চলতি মাসে এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার সব সময় ১ শতাংশের নিচে থেকেছে। এ পরিস্থিতিকে ‘বিচ্ছিন্ন সংক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। তিনি আজ প্রথম আলোকে বলেন, শনাক্তের হার ১ শতাংশের নিচে। এটা একটা স্বস্তির দিক। তবে করোনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। বিশেষ করে হাসপাতালগুলোয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat