ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-১০
  • ৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়েছেন তিনি। এরপর দর্শকদের কয়েকটি হিট সিনেমা উপহার দেন এই নায়িকা। গত বছর সিনেমার চেয়ে ব্যাক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রীয় এই অভিনেত্রী। নতুন নতুন ছবি আপলোড করে ভক্তদের চমকে দেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। যেখানে বধূ সাজে বাসর ঘরে দেখা গেছে তাকে।
চিত্রনায়িকাকে লাজুক হাসিতে দেখে মনে হচ্ছে জীবনের বিশেষ রাতটিতে প্রিয় মানুষের অপেক্ষায় বসে আছেন। ক্যাপশনে দিয়েছেন বিশেষ বার্তা। লিখেছেন, ‘সকালের একটি ভালো চিন্তা আপনার সারাদিন বদলে দিতে পারে।’ এরপরই জুড়ে দিয়েছেন দুটি লাল গোলাপের ইমোটিকন।
লাস্যময়ী সুন্দরী অভিনেত্রীর ছবিগুলো সোশ্যালে পোস্ট হতেই নজর কাড়ে নেটিজেনদের। সেখানে মাত্র কয়েক ঘণ্টায় আট হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য পড়েছে হাজারেরও বেশি।
পূজার পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। সেখানে অনেকে শুভ কামনা জানিয়েছেন তাকে। সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বধূ সাজে বাসর ঘরে ছিলেন। সেসব ছবিই এখন সোশ্যালে পোস্ট করছেন চিত্রনায়িকা। যা ক্যাপশনে উল্লেখ করেছেন পূজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat