ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-২৩
  • ৮১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুর রাজ্জাকের ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ঢাকায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া প্রয়াত নেতার নির্বাচনী এলাকা শরীয়তপুরেও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। 
বনানীস্থ প্রয়াত নেতার কবরে  প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। পর্যায়ক্রমে আবদুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক এমপি,  শরিয়তপুর   জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা সিকদার), সুশীল সমাজের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলু, শরীয়তপুর ফাউন্ডেশনের মহাসচিব মো. বাচ্চু বেপারী, আব্দুর রহমান কবির, মো. সালাম, রহিম মাঝি, মোস্তাফিজুর রহমান আনসারী সুমন, দিন ইসলাম, অক্সফোর্ড  গ্রামার স্কুলের অধ্যক্ষ মো. ফিরোজ আলম, এম এস মুন্না, নুর আলম, মো. গোলাম মোস্তফা প্রমুখ।  
শ্রদ্ধা নিবেদন কালে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আব্দুর রাজ্জাকের অবদান বাঙালি জাতির স্মৃতিতে চিরদিন অম্লান থাকবে। বঙ্গবন্ধুসহ হাজার হাজার নেতাকর্মী গ্র্রেফতার হওয়ার পর ৬-দফাকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  তিনি মনে-প্রাণে সব সময় দেশের ও এলাকার উন্নয়ন নিয়ে ভাবতেন। 
এছাড়া সকালে বনানীতে আব্দুর রাজ্জাকের কবরে পরিবারের সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat