ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-১৯
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।সোমবার সকাল ৮ টায় তিনি ভারতের সাথে সদর উপজেলার মোগলহাট স্থলবন্দরের সংযোগস্থল পরিদর্শন করেন।
মোগলহাট বন্দর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, মোগলহাট বন্দর দিয়ে ভুটান-ভারত-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মোচন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ইতিমধ্যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে।
এছাড়াও গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সাথে যোগাযোগ ও ব্যাবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য মোগলহাট-দিনহাটা বন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) টি.এম.এ মমিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা পুর্নেন্দু দেব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী অফিসার আহসান হাবীব, মেয়র রেজাউল করিম স্বপন, মোগলহাট ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
১৯৮৮ সালের বন্যায় ধরলা নদীর ওপর রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হলে মোগলহাট স্থলবন্দর গুরুত্ব হারায়। পরে ১৯৯৫ সালে স্থলবন্দরটি বন্ধ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat