ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতিসমূহ মেনে চলবে।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ‘খবরঅনলাইন নিউজ ওয়েবসাইট’কে দেয়া এক সাক্ষাতকারে শুক্রবার এ কথা বলেন।
তিনি আরো বলেন, চুক্তি অনুযায়ী আমাদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু উপাদান সংরক্ষণের স্তর সীমিত করে দেয়া হয়েছে। কিন্তু অন্য পক্ষ যেহেতু তাদের বাধ্য বাধকতাগুলো পূরণ করেনি, তাই ইরানের পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের উদ্যোগে নেয়া ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশান(জেসিপিওএ) এ ইরান স্বাক্ষর করে। চুক্তিতে অবরোধ তুলে নেয়ার বিপরীতে ইরান তার কর্মসূচি হ্রাস করবে বলে উল্লেখ করা হয়। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়। বরং দেশটি উল্টো ইরানের ওপর আরো কঠোর অবরোধ আরোপ করে।
তবে ২০২১ সালের এপ্রিলে জেসিপিওএ চুক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনায় আলোচনা শুরু হয়। কিন্তু আগস্টের সর্বশেষ বৈঠকের পর তেমন কোন অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat