ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-০৮
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, কোভিড পরিস্থিতি থেকে উত্তরণ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালে চীন সফর করেছিলেন এবং চীনের অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি অনুসরণীয় বিষয় তিনি পুস্তকাকারে লিপিবদ্ধ করেন। কোভিড পরিস্থিতিতে চীন বিনামূল্যে বাংলাদেশে ভ্যাক্সিন সরবরাহ করে যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রমাণ করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, জনসাধারণের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখা, ব্যবসায়ীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা, অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, সর্বোপরি ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। এসময়, চীনকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানান স্পিকার।
বাংলাদেশের স্থিতিশীল আর্থ-সামাজিক পরিস্থিতি, চলমান উন্নয়ন ও সংসদীয় গনতন্ত্রের প্রশংসা করে রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশ চীনের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। এসময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat