ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৬১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষা বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এ বছর পাশের হার কমেছে। তবে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে।
এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ১২ হাজার ৭৯১ জন। যা গত বছরের তুলনায় ৫ হাজার ৮৭৩ জন বেশি।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এই বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
এদিকে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। তবে তা গতবারের তুলনায় কমেছে। গতবার এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯১ দশমিক ১২ শতাংশ। যা এবারের তুলনায় ৩ দশমিক ৫৯ শতাংশ কম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন ও ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন।
বিভাগ ভিত্তিক ফলাফলে এগিয়ে আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮১। মানবিকে পাসের হার ৭৮ দশমিক ৮২ ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৯২টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজারের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৮৭.৫৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ৩.৫৯ শতাংশ কম। ছাত্র পাসের হার ৮৭.৩৩ শতাংশ যা গত বছরের তুলনায় ২.৮১ শতাংশ কম এবং ছাত্রী পাসের হার ৮৭.৬৯ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৩ শতাংশ কম।
এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১৮ হাজার ৬৬৪ জন যা গত বছরের তুলনায় ৫ হাজার ৮৭৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৫ জন যা গত বছরের তুলনায় ২ হাজার ৩৯৩ জন বেশি এবং ছাত্রী ১০ হাজার ৮৮৯ জন যা গত বছরের তুলনায় ৩ হাজার ৪৮০ জন বেশি।
এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮১ শতাংশ, মানবিকে পাসের হার ৭৮.৮২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯১.৩০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৫২৫ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ৪৭৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৬৬৩ জন।
চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৪.২১ শতাংশ যা গত বছরের তুলনায় ১.০৭ শতাংশ কম, মহানগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৮৭.৬৪ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৮৯.১১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat