ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-২৮
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সামাজিক সুরক্ষায় কেউ ক্ষুধার্ত থাকবে না কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষকে সহায়তা দেয়া হচ্ছে। আজ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত কমসেক দ্য স্ট্যান্ডিং কমিটি ফর ইকোনমিক এন্ড কর্মাশিয়াল কের্পোরেশনাব দ্য অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কর্পোরেশন - এর ৩৮তম বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্যে তিনি এসব কথা বলেন
ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো বলা  হয়, আগামীকাল ২৯ নভেম্বর ২০২২ মিনিস্ট্রিয়াল ডিক্লেরেশন এর মাধ্যমে কমসেক মন্ত্রী পর্যায়ের ৩৮তম সম্মেলন শেষ হবে। এর আগে ২৬-২৭ নভেম্বর ২০২২ তারিখে ইস্তান্বুলে সিনিয়র কর্মকর্তাদের এই সভা অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
টিপু মুনশি বলেন, বিশ্ব মহামারি কোভিড-১৯ এর ফলে সৃষ্ট আর্থ-সমাজিক সমস্যা হতে বাংলাদেশের জনসাধারণের রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে সফল হয়েছে। এর সুফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। সামাজিক সুরক্ষাবলয়ের আওতায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি কার্যক্রম সমূহ বাস্তবায়নে মোবাইল ব্যাংকিং  সেবাসহ ডিজিটাল ব্যবস্থাদির ব্যবহার সফল হয়েছে, এখন তা জনপ্রিয় হয়ে উঠেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জনসাধারণের অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য সরকার ২৮টি আর্থিক ও স্টিমুলাস প্যাকেজ গ্রহণ করেছে। সরকারের “ কেউ ক্ষুধার্ত থকেবে না ” কর্মসূচির আওতায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে গৃহহীন জনসাধারণের জন্য গৃহনির্মাণ করে দেয়া হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়িত হলে বাংলাদেশের জনসাধারণের সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত হবে।
উল্লেখ্য, কমসেক-এর এ অধিবেশনের কোভিড ১৯ এর অভিঘাত মোকাবিলায় কার্যকর সামাজিক সহায়তা ও আর্থসামাজিক ক্ষমতায়নে সহযোগিতা প্রদান প্রতিপাদকে সামনে রেখে ৩৮তম বাণিজ্যমন্ত্রী বিষয়ক এই সম্মেলন শুরু হয়েছে।  ৫৭ সদস্য বিশিষ্ট ইসলামী সম্মেলন সংস্থা ( ওআইসি) এর চারটি স্ট্যান্ডিং কমিটির মধ্যে কমসেক উল্লেখযোগ্য। এটি ওআইসিভুক্ত দেশ সমূহের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য গঠিত অন্যতম প্লাটফর্ম। ৩৮তম কমসেক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইপ এরদোগান। তিনি কমসেক এর বর্তমান চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat