ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি ধারণ করে প্রধানমন্ত্রী সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
আগামীকাল ২৭ নভেম্বর ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।  
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগকে তিনি  স্বাগত জানান। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি  দেশের সমবায়ীদের  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, সমবায়ের মূল ভিত্তি একতা ও সহযোগিতা। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে সমবায়ের ভূমিকা অপরিসীম। সেই গুরুত্ব  অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে মালিকানার ভিত্তিতে উন্নয়নের দ্বিতীয় খাত হিসেবে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন।
আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য ও বেকারত্ব দূর করে শোষণহীন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সার্বিক গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন।
রাষ্ট্রপতি বলেন, এ দেশের সমবায়ীদের ইতিহাস গৌরবোজ্জ্বল। সমবায় মুক্তি দিয়েছে এ দেশের দরিদ্র নিষ্পেষিত কৃষককূলকে মহাজনের করাল গ্রাস হতে, বিপ্লব ঘটিয়েছে কৃষিক্ষেত্রে। এছাড়াও গণশিক্ষা, বনায়ন, গৃহায়ন, পরিবহন, দুগ্ধ উৎপাদন, জন্মনিয়ন্ত্রন নীতি, মৎস্য চাষ, সমবায় বাজার স্থাপন প্রভৃতি ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি তথা দেশের উন্নয়নে সমবায় খাতকে উত্তরোত্তর পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহায়তাদানে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আশা প্রকাশ করেন, বার্ষিক সাধারণ সভায় সমবায়ী নেতৃবৃন্দ সমবায় অঙ্গনের বহুমুখী কার্যক্রম নিয়ে পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সক্ষম হবেন।
তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat