ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং আইসিটি খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে অনেক মিল রয়েছে। তবে দু’দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনও আরও বাড়তে পারে।
ঢাকায় নিযুক্ত ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে মোমেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ‘লুলা’ দা সিলভাকে তার বিজয় লাভের জন্য অভিনন্দন এবং আগামী বছর পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী।
বাংলাদেশকে এ অঞ্চলের বৃহত্তম উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ব্রাজিল মার্কোসুরভুক্ত দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগে সহযোগিতা করবে।
তিনি বলেন, ব্রাজিল, বাংলাদেশ এবং অন্যান্য সমমনা উন্নয়নশীল দেশগুলো ভালো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তথ্য আদান-প্রদান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণের দেশগুলোর জন্য একটি সংগঠন গঠন করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল থেকে চিনি, সয়াবিন তেল এবং উন্নত জাতের দুগ্ধবতী গাভী আমদানিতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।
ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস এই প্রস্তাবটি সমর্থন করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং ঢাকায় দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতা কামনা করেন।
উভয় পক্ষ বহুপাক্ষিক কনভেনশনে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন দেয়ার বিষয়েও আলোচনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat