ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভেড়ার পালন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের সাবলম্বী হতে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। 
তিনি আজ রোববার নওগাঁর নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সকলের জন্য পর্যাপ্ত নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়, পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে, প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন- উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, কৃষকের বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে। 
মন্ত্রী এ সময় আরো জানান, দেশে সারের অভাব নেই- পর্যাপ্ত সার মজুত আছে। সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তূকি দিচ্ছে। 
তিনি জনগণকে দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার আহবান জানান।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ানের সভাপতিত্বে  এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ মহির উদ্দিন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডা. মোঃ ইয়ামিন আলী।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪শ’ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat