ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-০৫
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক বাণীতে বলেছেন, ‘আমি জেনে আনন্দিত যে তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) ৬-৭ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে। এই উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আমার শুভেচ্ছা জানাই।’ 
তিনি বলেন, বিশ্বে কোভিড-১৯ মহামারীর প্রভাব, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং এর ফলে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইডব্লিওএমএস-এর থিম- টেকসই লক্ষ্য পূরণে বিপণন পরিবর্তন- বেছে নেওয়া সঠিক হয়েছে।
তিনি আরও বলেন, মহামারী ও যুদ্ধ উভয়ের প্রভাবই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ শৃংখলে বিঘœ ঘটায় যা আমদানি-নির্ভর দেশগুলোকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে।
বিপণন একটি শৃংখল যা সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আশা প্রকাশ করেন যে শীর্ষ সম্মেলনটি সমাজে ইতিবাচক প্রভাব আনতে বর্তমান বিশ্ব বাজার পরিস্থিতির ওপর আলোকপাত করবে।
তিনি বলেন, ‘আমাদের সরকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, ই-কমার্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ চালু করার জন্য জামানত-মুক্ত ব্যাংক ঋণ পাওয়ার ব্যবস্থা আছে।’
প্রধানমন্ত্রী বলেন, লিঙ্গ ভারসাম্যের নীতির দ্বারা পরিচালিত, সরকার দরিদ্র, প্রান্তিক এবং যারা পিছিয়ে আছে তাদের সুবিধার জন্য তার প্রচেষ্টা উৎসর্গ করেছে।
তিনি বলেন, ‘উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রেখে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে চলেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিশ্ব বিপণন সম্মেলনের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat