ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৩৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ২০৪১ সালের মাঝে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আর উন্নত দেশ গড়তে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখে সকল দলের উচিৎ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা। যারা নির্বাচন না করে ষড়যন্ত্রের রাজনীতি করে তারা ধীরে ধীরে জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়।’
ডেপুটি স্পিকার আজ সাথিয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাথিয়া উপজেলা আওয়ামী লীগ শাখার ত্রি বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শামসুল হক টুকু বলেন, ‘আওয়ামী লীগের পরবর্তী লক্ষ্য ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করা। সেসময় আমি ও আমরা থাকবো না, দেশ থাকবে, আওয়ামী লীগ থাকবে। আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত উন্নত একটি দেশ পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়া, আর এদেশের দায়িত্ব গ্রহণের জন্য সুশৃংখল একটি সংগঠন তৈরি করা। যেখানে নেতৃত্ব দিবে জ্ঞানে-গুণে পরিপূর্ণ একটি তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আমাদের সেভাবে তৈরি করতে হবে।’  
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া জাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং সাথিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সানের সঞ্চালনায় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন বক্তব্য রাখেন। এছাড়া বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন শামসসহ বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat