ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো স্পাইনাল মাসকিউলার এট্রপিতে আক্রান্ত শিশুর জন্য জিন থেরাপি দিতে যাচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
আগামীকাল মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে এই থেরাপি দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
তিনি জানান, স্পাইনাল মাসকিউলার এট্রফিতে একটি বিরল ও জটিল স্নায়ুতন্ত্রের জন্মগত রোগ যা জেনেটিক কারণে হয়ে থাকে। বিগত শতকে এর কোনো চিকিৎসা ছিল না। যার কারণে সারা পৃথিবীতে অসংখ্য শিশু মৃত্যুবরণ করেছে। এ রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। কিন্তু শ্বাসতন্ত্রের ইনফেকশন এবং জটিলতার জন্য মৃত্যুবরণ করে।
কাজী দীন মোহাম্মদ জানান, বর্তমানে একটি বহুজাতিক ওষুধ কোম্পানি নোভাটিস অনাসেমগে রোগের জন্য সম্পূর্ণ নিরাময়যোগ্য জিন থেরাপি আবিষ্কার করেছে- যা ইউএস এফডিএ কর্তৃক স্বীকৃত এবং ২ বছরের কম বযসী শিশুদের স্পাইনাল মাসকিউলার এট্রফির চিকিৎসায় ব্যবহার করা হয়।
চিকিৎসাটি অত্যন্ত ব্যয়বহুল জানিয়ে অধ্যাপক দ্বীন মোহাম্মদ বলেন, এই চিকিৎসা প্রায় ২২ কোটি টাকা ব্যয় হয়। তাই আমাদের দেশে এমন রোগী থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় অনেক শিশু প্রতি বছর মারা যাচ্ছে। এমতাবস্থায়, নোভাটিস (বাংলাদেশ) লিমিটেডের সহায়তায় একটি প্লোবাল প্রজেক্টের আওতায় এই মূল্যবান ওষুধটি আমাদের দেশের একটি শিশুকে প্রদান করার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড আমাদের সম্পূর্ণ সহায়তা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat