ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী জায়গা দিয়ে মডেল থানা সহ পৌর শহরের পানি নিষ্কাশনের ড্রেন মাটি ফেলে বন্ধ করে রাস্তা নির্মাণ করার অভিযোগ উঠেছে ।
আজ ২২ আক্টোবর ২০২২ শনিবার উল্লাপাড়া পোস্ট অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাঝখানে সরকারী জায়গা দিয়ে মুল শহরের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন মাটি ফেলে বন্ধ করে রাস্তা নির্মাণ করছে উল্লাপাড়া মেডিকেল হলের ব্যবসায়ীক অংশিদার মোঃ ইসমাইল হোসেন । ড্রেনের উপর অবস্থিত একটি টোং দোকান ঘরও সরিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রাস্তা না থাকায় খাল ভরাটের সময় উপজেলা স্বাস্থ্য বিভাগকে ম্যানেজ করে উপজেলা স্বাস্থ্য উপকেন্দ্রের ভীতর দিয়ে ট্রাক যোগে মাটি নিয়ে খালটির কিছু অংশ ভরাট করা হয় । টোং দোকানদার মোঃ মতিয়ার জানান শনিবার সকালে ইসমাইল হোসেনের লোকজন এসে জোর করে তার দোকান ঘরটি অন্য জায়গায় সরিয়ে দিয়ে সে ড্রেনে মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেকেল হলের ব্যবসায়ীক অংশিদার মোঃ ইসমাইল হোসেনের মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি ব্যস্তোতার কথা বলে পরে কথা বলবেন বলে মুঠো ফোনের সংযোগ কেটে দেন ।
এ ব্যাপারে উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম জানান পৌরসভার মাঝে কোনো ড্রেন বন্ধ করে দিয়ে রাস্তা নির্মাণ করা কারও একতিয়ার নেই । বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য পৌরসভায় জমা দিয়েছেন কিন্তু রাস্তা না থাকায় তা অনুমোদোন দেয়া হয়নি ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মাটি ফেলা বন্ধ করে দেয়া হয়েছে । তবে তারা মজবুত করে ড্রেন নির্মান করে খালের সাথে সংযোগ করে দিয়ে তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat