ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হারিকেন ইয়ানের আঘাতে কেবলমাত্র ফ্লোরিডায় সোমবার মৃতের সংখ্যা বেড়ে একশ’ জন ছাড়িয়ে গেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রে এ যাবতকালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যমত। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
গত ২৬ সেপ্টেম্বর শক্তিশালী ক্যাটাগরি ৪ মাত্রার এ হারিকেন ফ্লোরিডা উপকূলে আঘাত হানে। এতে বহু ঘরবাড়ি, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠাান ক্ষতিগ্রস্ত হয়।
ফ্লোরিডা মেডিক্যাল এক্সামিনার কমিশনার তাদের সর্বশেষ প্রতিবেদনে রাজ্যজুড়ে এ ঘূর্ণিঝড় সম্পর্কিত মৃতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়ানোর কথা নিশ্চিত করে। এদের অধিকাংশ রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা।
এরআগে রাজ্যের গভর্ণর নর্থ ক্যারোলিনায় আরো পাঁচজনের মৃত্যুর হয়েছে বলে জানান।
উপকূলে আঘাত হানার পর ইয়ান ফ্লোরিডার ওপর দিয়ে চলে যায়।
কর্মকর্তারা জানান, ইয়ানের আঘাতে লন্ডভন্ড হয়ে যাওয়া ফ্লোরিডার উপকূল অঞ্চলের পুনর্গঠনে তাদের কয়েকমাস সময় লাগতে পারে। এতে ফ্লোরিডার প্রায় ৫ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে।
ইয়ান ছিল এ শতকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর অন্যতম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat