ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-০৯
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বিকেলে বঙ্গভবনের দরবার হলে এক দোয়া-মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
প্রাণঘাতী কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারীর প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে আসরের নামাজের পর মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির।দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে দোয়া করা হয়।মোনাজাতে বিভিন্ন দুর্যোগ, সমস্যা ও প্রাণঘাতী রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত ও সাহায্য প্রার্থনা করা হয়।দোয়ায় মহান আল্লাহর কাছে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নির্মমভাবে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।এছাড়া, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।এর আগে, মিলাদ মাহফিলের পূর্বে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন-কর্ম সম্পর্কে বক্তব্য রাখেন।ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি, রাষ্ট্রপতির বড় ছেলে ইঞ্জিনিয়ার রেজওয়ান আহাম্মদ তৌফিক, এমপি, তিন বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানগণ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান, বঙ্গভবনের সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মচারীরা দোয়া-মাহফিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat