ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে এখনও দলের সাথে যোগ দেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ হতে ৪৮ ঘন্টারও কম সময় রয়েছে। 
সাকিবের অনুপস্থিতির কারণে টুর্নামেন্ট শুরুর আগে অফিসিয়াল ফটো সেশনে অন্য দুই দলের দলনেতার সাথে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, টুর্নামেন্টের আগে আগামী বৃহস্পতিবার দলের সাথে যোগ দিবেন সাকিব। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই খেলবেন তিনি।
এশিয়া কাপের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ছুটি নেন সাকিব। সিপিএলে খেলার কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি তিনি। সাকিব না থাকার পরও ২-০ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ।
গত ২৮ সেপ্টেম্বর সিপিএলে শেষ ম্যাচ খেলার পর সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। 
আজ ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ট্রফির সাথে অফিসিয়াল ফটো সেশনে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে ছিলেন সোহান।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ১৩ অক্টোবর ফাইনালে লড়বে। ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রিজবেন যাবে বাংলাদেশ দল।
ব্রিজবেনে বিশ^কাপের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার পর হোবার্টে যাবে সাকিব ও তার দল। ২৪ অক্টোবর হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat