ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-২২
  • ৩১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। দেশে ফিরে নারী ফুটবল দলের যেসব ফুটবলারদের ঘর দরকার, তাদের ঘর দেয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণে কার বাড়ির প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য রাঙামাটিস্থ তার গ্রামের বাড়িতে বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
রূপনা চাকমা ২০২২ সালের সাফ মহিলা চ্য্যম্পিয়নশীপে সেরা গোলরক্ষক মনোনীত হন।
রূপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শেখ হাসিনা তার জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন।
মহিলা ফুটবলারদের যার যার প্রয়োজন তাদের সবাইকে ঘর করে দেয়ায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনাটি আরও একজন মহিলা ফুটবলার ঘর চাইবার পর পরই আসলো।
বুধবার দেশে ফেরার পর সাফ চ্যাম্পিয়নদের উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। ট্রফিসহ একটি খোলা বাসে চড়ে ভিক্টরী প্যারেডে অংশ নেন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতার সুদৃশ্য ছবি এবং লোগো সংবলিত বাসটিতে সাফ ফুটবল জয়ের পর বিজয়ী দলের ট্রফি উত্তোলনের দৃশ্য অন্তর্ভূক্ত ছিল।
টুর্নামেন্টে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও নেপালকে হারিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ২৩ গোল করে এবং তাদের বিপক্ষে ফাইনালে একটি মাত্র্র গোল করতে সক্ষম হয় রানার্স আপ নেপাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat