ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা প্রদানের জন্য জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’কে ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ জাপানি দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবনপরিচালনামূলক পরিষেবাগুলোর সুযোগ অব্যাহত রাখতে সহায়তার বিষয়ে জাপান সরকার ও ইউএনএইচসিআর একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুসারে, ইউএনএইচসিআর কক্সবাজার ও ভাসানচর ক্যাম্পে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আইনী ও সম্প্রদায়-ভিত্তিক সুরক্ষা প্রদান, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, পুষ্টি সহায়তা এবং ত্রাণের মতো মূল গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো প্রদানের উপর দৃষ্টি দেবে।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি বলেছেন, ‘জাপান দৃঢ় আশা নিয়ে এই প্রকল্পে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে যে, এটি ভাসানচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ উন্নত করবে এবং কক্সবাজারে তাদের নিরাপত্তা বাড়াবে।’
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট ষষ্ঠ বছরে পদার্পন করায় রোহিঙ্গাদের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য অর্থায়ন অব্যাহত রাখা অপরিহার্য। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat