ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-২১
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমালি বাহিনী রাজধানী মোগাদিসুর একটি হোটেলে আল-শাবাব জিহাদিদের ৩০ ঘন্টা স্থায়ী অবরোধের অবসান ঘটিয়েছে। 
কর্মকর্তারা জানান, জঙ্গিদের হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। আল-কায়েদার সহযোগী আল-শাবাব শুক্রবার সন্ধ্যায় বিখ্যাত হায়াত হোটেলে বন্দুক ও বোমা হামলা চালিয়ে এটি দখল করে রাখে।
নাম প্রকাশ না করার শর্তে কমান্ডার এএফপিকে জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবরোধের অবসান ঘটিয়েছে এবং বন্দুকধারীরা মারা গেছে। গত এক ঘণ্টায় বিল্ডিং থেকে কোনো গুলি ছুড়ার খবর পাওয়া যায়নি।’
তিনি বেসামরিক বা নিরাপত্তা সদস্যদের মধ্যে নিহতদের সংখ্যা কিংবা আল-শাবাব সদস্যদের মধ্যে নিহতদের সম্পর্কে আর কোনো তথ্য দেননি। তিনি জানান, সরকার এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে।
তিনি বলেন, ভবনটিতে বিষ্ফোরক থাকতে পারে। এ জন্য ভবনটিতে তল্লাশি চালাতে হবে।
সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের দায়িত্ব গ্রহনের পরে এটিই মোগাদিসুতে সবচেয়ে বড় হামলা।
শেখ মোহাম্মদ জুন মাসে দায়িত্ব গ্রহণ করেন এবং ইসলামি জঙ্গি গোষ্ঠীর ১৫ বছরের বিদ্রোহ দমনে চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি জোর দেন। 
নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবদিকাদির এর আগে এএফপিকে  ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। 
মোগাদিসুর প্রধান ট্রমা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবদিরহমান জানান, হোটেলে হামলায় আহত অন্তত ৪০ জনের চিকিৎসা চলছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat