ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-০৫
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্প প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার বলেছেন, মাত্র ২৬ বছর বয়সে শহীদ হওয়ার আগে শেখ কামাল দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি বেঁচে থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ আরও সুগম হতো। এতোদিনে হয়তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠতো বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
আজ শুক্রবার রাজধানীর মিরপুর এলাকায় বায়তুর রেজা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠণ ও পুনর্বাসন কর্মসূচীর পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে শেখ কামালের অসামান্য অবদান রয়েছে। তিনি উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। তিনি ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী ও আদর্শবাদী কর্মী হিসেবে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে জুম্মার নামাজের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নির্মম হত্যাকান্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে প্রতিমন্ত্রী রাজধানীর রূপনগর এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ভবনের অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিল্প প্রতিমন্ত্রী অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে ৭৩ পাউন্ড ওজনের কেক কেটে তাঁর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করেন।
এসময় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি অধ্যাপক রাশেদা আক্তারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat