ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী শুক্রবার ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করবে আবাহনী লিমিটেড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।
আজ আবাহনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ক্লাব প্রাঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পন করবেন ক্লাব পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে দিনব্যাপী কোরান তেলাওয়াত, শেখ কামালের জীবনী নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা ও স্মৃতিচারন এবং বাদ আছর ক্লাব ভবনে দোয়া মাহফিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat