ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুল আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বশেমুরবিপ্রবি কেন্দ্রে ৩০ জুলাই দুপুর ১২ টায় অনুষ্ঠিতব্য এ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার পরীক্ষায় মোট ১ হাজার ৪১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এছাড়া আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে বি ইউনিটভুক্ত মানবিক শাখার পরীক্ষা। এতে পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৩০৪ জন। আগামী ২০ আগস্ট সি ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় ৩৭১ জন পরীক্ষার্থী এ বিশ^বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে প্রক্টর ড. রাজিউর রহমান জানান, ২০২১-২০২২ সেশনে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন করতে আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল টিম কাজ করবে। জরুরি এ্যাম্বুলেন্স সেবা ও ফার্স্ট এইড সেবা প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের সহযোগিতা প্রদান করবে।
তিনি আরও জানান, পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভ্যান, মোটর সাইকেলসহ সকল প্রকার যানবহন চলাচল বন্ধ থাকবে। বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি, বহিরাগত কেউ মোটর সাইকেল ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। কোন প্রকার অস্থায়ী ভাসমান দোকান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থাপন করা যাবে না। কেন্দ্রের অভ্যন্তরে দোকান পাট বন্ধ থাকবে। এছাড়া তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।
উল্লেখ্য, আগামী ৩০ জুলাই ২০২২ তারিখ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat