ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২৫
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যালিফোর্নিয়ার ভয়ংকর দাবানল রোববার আরো ছড়িয়ে পড়ায় হাজার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
দাবানলে পুড়ে গেছে আরো বাড়িঘর এবং হাজার হাজার একর এলাকা।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইয়েসেমাইট ন্যাশনাল পার্কের কাছে এ দাবানলের সূত্রপাত ঘটে। আগুন নেভাতে কাজ করছে দুই হাজারেরও বেশি অগ্নিনির্বাপককারী। এদের সহায়তায় রয়েছে ১৭টি হেলিকপ্টার।
দাবানল শুরুর মাত্র দুদিনের মধ্যে পুড়ে গেছে ১৫ হাজার ৬শ’ একর এলাকা। ইতোমধ্যে ১০টি বাড়িও ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েকটি। আরো হাজার হাজার বাড়িঘর ঝুঁকির মধ্যে রয়েছে।
তীব্র খরা পরিস্থিতির কারনে জ্বালানি আদ্রতার মাত্রা মারাত্মক রূপ নেয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি এন্ড ফায়ার প্রটেকশন এর এক কর্মকর্তা জানান, ছয় হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসম শনিবার মারিপোসা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় এলাকায় দ্রত  দাবানল ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat