ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক-স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশনের (সার্ক এসটিএটি) প্রধানদের নবম সভা। বুধবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এই সভা শুরু হয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত অষ্টম সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের সভাটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এবারের সভার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জেন্ডার স্ট্যাটিসটিকস’। উদ্বোধনী অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া ৭টি দেশ এবং উন্নয়ন সহযোগী প্যারিস-২১ এবং আরএসডিএ (রিজিওনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস) এ সভায় অংশ নিয়েছে। সার্কভুক্ত ৮টি দেশের মধ্যে আফগানিস্তান ব্যতীত ৭টি দেশ সভায় অংশ নিয়েছে। সভায় প্রতিনিধিদের মধ্যে সার্ক সচিবালয়ের ৩ জন, ভুটানের ৩ জন, ভারতের ২ জন, মালদ্বীপের ১ জন, পাকিস্তানের ২ জন, শ্রীলংকার ৩ জন, বাংলাদেশের ১৩ জন, উন্নয়ন সহযোগী সংস্থা প্যারিস-২১ এর ২ জন এবং আরএনডিএ (রিজিওনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিক্স) এর ১ জন প্রতিনিধি অংশ নিয়েছে। এ ছাড়া, ভারতের পরিসংখ্যান বিভাগের মহাপরিচালক, মালদ্বীপের চিফ স্ট্যাটিসটিশিয়ান এবং পাকিস্তান পরিসংখ্যান বিভাগের সচিব এ সভায় উপস্থিত রয়েছেন। সার্কভুক্ত দেশসমূহের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নে সার্ক এসটিএটি-এর নবম সভাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সভায় সার্ক এসটিএটিকে আরো কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হবে। সভায় সদস্য দেশসমূহের জাতীয় পরিসংখ্যান ব্যবস্থাকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat