ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-১৫
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩২) বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামতলা বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হায়দার আলী চৌধুরী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত আলাউদ্দিন পঞ্চগড়ের আটোয়ারী থানার ছোটধাপ এলাকার হাবিবুর রহমানের ছেলে। বিশ্বজিৎ হত্যাকান্ডের পর থেকেই আত্মগোপনে ছিল আলাউদ্দিন।২০১৩ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আলাউদ্দিনের অনুপস্থিতিতে তার যাবজ্জীবন সাজা হয়। মামলা চলার সময় থেকেই আলাউদ্দিন পলাতক ছিল।২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুরশাহ (ভিক্টোরিয়া) পার্কের সামনে খুন হন বিশ্বজিৎ দাস। ওই হত্যাকান্ডের এক বছর পর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলার রায়ে ২১ আসামির মধ্যে আটজনের মৃত্যুদন্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়।নিহত বিশ্বজিৎ দাসের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর দাসপাড়া গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat