ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলার সৈয়দপুরে আজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ছয়দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক ড. শাহ্ মোহাম্মদ আমির আলী প্রধান।
কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স পরিচালক স্বপন কুমার নাথ, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন, নায়েমের প্রশিক্ষক মাসুদ রানা, শহীদুল ইসলাম, শাহ মো. আব্দুল মাবুদ প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জানান, আজ শনিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ১৬ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ছয়দিন ব্যাপি এ প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat