ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার সদর দক্ষিণে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকাল ১০টা উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স কামরুল হাসান ষ্টোরকে ৫০ হাজার টাকা এবং গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করায় মেসার্স ভাই বন্ধু ষ্টোরকে ১০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ৫ লিটারের প্রতিবোতল ৭৬০ টাকা দরে কেনা এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুদ করেছিলেন কামরুল হাসান ষ্টোর এর সত্বাধিকারি কামরুল হাসান। এ অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অসাধু ব্যবসায়িদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব কুমিল্লার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat