ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল যুক্তরাষ্ট্রের বার্কলিতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি এ বিশ্ববিদ্যালয়ের বার্কলি ল্যাব, সুপার কম্পিউটিং ল্যাব ও সিলিকন ভ্যালি ইনোভেশন ইকোসিস্টেম ও স্টার্টআপ এক্সেলেরেটর প্রোগামের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী হ্যাস স্কুল অব বিজনেস টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইনোভেটর এবং ইনকিউভেটরদের সাথে মতবিনিময় করেন।
আজ বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয় ওই মতবিনিয় সভায় তারা সরকারি সংস্থা, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, মেশিন লার্নিংযের মাধ্যমে আর্থিক লেনদেনে জালিয়াতি সনাক্তকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় হ্যাস স্কুল অফ বিজনেসের নির্বাহী পরিচালক ক্রিস বুশ, ড. নোজওয়ার্দি, আবদুল্লাহ মঈন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্কট শেনকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat