ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টিকে সমুন্নত রেখে আজ এক উৎসবমুখর পরিবেশে ‘বাংলা নববর্ষ-১৪২৯’ উদযাপিত হয়েছে। নববর্ষ উদযাপনের অংশ হিসেবে মিশনের কর্মকর্তা-কর্মচারী, স্টাফ ও তাদের পরিবারের সদস্যরা মিশন প্রাঙ্গণে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করেন। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মুহাম্মদ ইমরান ও মিসেস জাকিয়া হাসনাত ইমরান এই ‘মঙ্গল শোভাযাত্রায়’ নেতৃত্ব দেন। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাংলাদেশী মানুষের ধর্মনিরপেক্ষতার বহি:প্রকাশ।
মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণকারীরা মুখোশ ও রং-বেরংয়ের পোশাক পরে এবং বিভিন্ন পশু-পাখি রেপ্লিকা বহন করে এতে শরীক হন। শোভাযাত্রাটি মিশনের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে হাই কমিশনের প্রধান দরজা পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে, হাই কমিশনের বঙ্গবন্ধু হলে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একদল সঙ্গীত শিল্পী বৈশাখের গানসহ তাদের একক ও দলগত সঙ্গীত পরিবেশন করেন। দর্শকরা এই সঙ্গীত উপভোগ করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত দর্শক, বিশেষত শিশুদের জন্য প্রখ্যাত জাদুকর রাজ কুমার জাদু প্রদর্শন করেন।
এর আগে হাই কমিশনার ইমরান তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে বিদেশে সকল বাংলাদেশী মিশনে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
মধ্যাহ্নভোজনের পর এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজনে ভাত, ডাল, ভর্তা, ভাজি, পিঠা-পুলি, সেমাই ও পায়েশের মতো বিভিন্ন ধরনের বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat