ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৯
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ সকালে রাজধানীর বারিধারার বাড়িতে গিয়ে রুবেলের পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে মেয়র ক্রিকেটার রুবেলের স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন এবং রুবেলের মৃত্যুতে সহমর্মিতা জানান।
এ সময় তিনি রুবেলের শিশুপুত্র রুশদানের সাথে গল্প করে কিছু সময় কাটান এবং তাকে কিছু উপহার সামগ্রী প্রদান করেন।সাক্ষাৎ শেষে মেয়র উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।মতবিনিময়কালে তিনি বলেন, ‘রুবেলের ছেলে রুশদান রুবেলের শূণ্যস্থান পূরণ করে এই জাতির জন্য অবদান রাখবে বলে আমি আশা করি। আমি এই পরিবারের একজন সদস্যের মতো অভিভাবক হিসেবে সব সময় পাশে থাকবো এবং সিটি কর্পোরেশন এই পরিবারের যে কোনো প্রয়োজনে সহযোগিতা করবে।’মেয়র বলেন, ‘রুবেল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তিনি খেলাধূলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। রুবেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু এবং গোল্ড মেডেল অর্জনসহ অনেক পুরস্কার লাভ করেছে। সর্বোপরি রুবেল একজন ন¤্র ভদ্র ও ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে আমরা বাংলাদেশের একটি সম্পদ হারিয়েছি।’তিনি বলেন, ‘আমি ওমরা পালনে পবিত্র নগরি মক্কায় অবস্থানকালীন রুবেলের মৃত্যু সংবাদ পেয়েছি এবং পরিবারের চাওয়ায় বনানী কবরস্থানে রুবেলের মরদেহ দাফনের ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছি। রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য তার স্ত্রীর যে আকুতি আমি মক্কায় থাকাকালীন সেটি জানার সাথে সাথেই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। আজ আমি রুবেলের পরিবারের সদস্যদের সাথে সরাসরি সাক্ষাৎ করে জানাতে এসেছি রুবেলের কবরটি স্থায়ীভাবে সংরক্ষণে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।’
ঈদের পরেই বোর্ড সভায় কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের বিষয়টি অনুমোদন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে বলে জানান মেয়র মো. আতিকুল ইসলাম।
এসময় রুবলের স্ত্রী চৈতি ফারহানা তার আবেদনে সাড়া দেয়ায় এবং তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে যাওয়ায় ডিএনসিসি মেয়রকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat