ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০৫
  • ৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন থানা এলাকায় অনুমোদনহীন নকল প্রসাধনী ও খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা ও এক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জব্দকৃত ৪ লাখ ৬২ হাজার টাকার নকল ট্যাংক, নকল লবণ ও নকল কাগজ ধ্বংশ করা হয়েছে।
আজ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী ও পল্টন থানা এলাকায় দিনব্যাপী পৃথক অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব-১০ এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল। অভিযানকালে বিএসটিআই ও র‌্যাব-১০ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোমবার সকাল সাড়ে ৯টা থেকে অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
তিনি বলেন, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জয় কেমিক্যাল কোম্পানীকে নগদ দুই লাখ টাকা, হিমেল কেমিক্যাল কোম্পানীকে নগদ এক লাখ টাকা, সোহান কেমিক্যাল এন্ড ফুড প্রোডাক্ট’কে নগদ এক লাখ টাকা, সাফায়েত এন্টার প্রাইজ’কে নগদ দুই লাখ টাকা, শুভ এন্টার প্রাইজ’কে নগদ দুই লাখ টাকা, আনোয়ার ট্রেডিং ইন্টারনেশনাল’কে নগদ ৫০ হাজার টাকা, আন-নাফি ষ্টেশনারী’কে নগদ দুই লাখ টাকা ও আমেনা কর্পোরেশন’কে নগদ এক লাখ টাকা করে ৮টি প্রতিষ্ঠানকে সর্বমোট সাড়ে ১১লাখ টাকা জরিমানা ও একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat