ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বানকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতকে আদালতের আদেশ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দিয়ে তার পাসপোর্ট জমার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এছাড়াও, আদালত তার জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদেশ দিয়েছেন।
আব্দুল মুহিতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও তার জামিন বাতিলে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সে আবেদনের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
গত বছরের ৩০ জুন গ্রাহকের ৬৬ কোটি টাকা সরানোর অভিযোগে দুদকের মামলায় আব্দুল মুহিতকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুন আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
জানা গেছে, স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বানকো সিকিউরিটিজে থাকা সমন্বিত গ্রাহক হিসাবের তথ্য খতিয়ে দেখে। তখন স্টক এক্সচেঞ্জের মনিটরিং বিভাগ তাদের সমন্বিত গ্রাহক হিসাবে প্রাথমিকভাবে ৬৬ কোটি টাকার ঘাটতি দেখা যায়। এ ঘটনায় দুদক মামলা দায়ের করে। পরে এই মামলায় বিচারিক আদালত থেকে জামিনে কারামুক্ত হন তিনি। সে জামিন বাতিলে আবেদন করে দুদক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat